সমিতির সদস্য নিজের হিসাবের স্টেটমেন্ট চাইলে কীভাবে দেবেন?
সমিতির একজন সদস্য তাঁর সঞ্চয়, ঋণ, কিস্তি বা জমা দেওয়া টাকার হিসাব জানতে চাইতেই পারেন।
অনেক সময় নিজের হিসাবের বিবরণ বুঝতে চান, আবার কখনো কোনো লেনদেন নিয়ে সন্দেহ বা প্রশ্ন থাকতে পারে।
এমন পরিস্থিতিতে সদস্যকে সঠিক ও সহজবোধ্য হিসাবের স্টেটমেন্ট দেওয়া গুরুত্বপূর্ণ।
এতে সদস্য নিজের আর্থিক অবস্থার তথ্য বুঝতে পারেন এবং সমিতির হিসাব ব্যবস্থাপনার প্রতিও আস্থা বাড়ে।
সদস্যের পরিচয় নিশ্চিত করুন
হিসাবের বিবরন দেওয়ার আগে নিশ্চিত হতে হবে , যিনি হিসাব চাইছেন তিনি সদস্য কি না।
সদস্য নম্বর, নাম বা সমিতির নির্ধারিত পরিচয় যাচাইয়ের পদ্ধতি ব্যবহার করুন।
অন্য সদস্যের আর্থিক তথ্য যেন ভুল করে কাউকে দেওয়া না হয়, সেদিকে বিশেষ ভাবে খেয়াল রাখতে হবে। পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত ব্যক্তিগত হিসাবের বিবরণ প্রকাশ করা যাবে না।
কোন সময়ের হিসাব দরকার, তা জেনে নিন
কোন সদস্য এসে হিসাবের বিবরন চাইলেই সাথে সাথে সব হিসাব দিয়ে দেয়া যাবে না। আগে জানতে হবে সে কোন তথ্য জানতে চায়।
উদাহরণস্বরূপ, তিনি জানতে চাইতে পারে,
- চলতি মাসে কত টাকা সঞ্চয় করেছে।
- ঋণের কতটি কিস্তি জমা দিয়েছে।
- কয়টা কিস্তি বাকি আছে।
- বর্তমানে ঋণের কত টাকা বাকি আছে।
- নির্দিষ্ট সময়ে মোট কত টাকা জমা দিয়েছে।
সময়ের সীমা পরিষ্কার থাকলে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করা সহজ হয়।
সঞ্চয় ও ঋণের হিসাব আলাদাভাবে দেখানো
বিবরনে সঞ্চয় এবং ঋণের তথ্য আলাদা করে বোঝানো ভালো। এতে সদস্য সহজেই বুঝতে পারবেন কোনটি তাঁর জমা করা টাকা এবং কোনটি ঋণের ।
সঞ্চয়ের ক্ষেত্রে জমার তারিখ, টাকার পরিমাণ ও প্রয়োজনীয় ব্যালেন্স দেখানো যেতে পারে। ঋণের ক্ষেত্রে ঋণের পরিমাণ, কিস্তি, বকেয়া এবং প্রযোজ্য অন্যান্য হিসাবের বিবরণ দেখানো যেতে পারে।
তবে স্টেটমেন্টে যে তথ্যগুলো রয়েছে, সেগুলোর মানে সদস্যকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিন।
প্রতিটি লেনদেনের তথ্য যাচাই করুন
হিসাবের বিবরন দেওয়ার আগে সংশ্লিষ্ট লেনদেনের তারিখ, টাকার পরিমাণ ও বিবরণ মিলিয়ে দেখুন।
যদি বলেন যে তিনি টাকা জমা দিয়েছেন, কিন্তু স্টেটমেন্টে সেই তথ্য নেই, তাহলে জমার রসিদ এবং সমিতির সংশ্লিষ্ট রেকর্ড পরীক্ষা করতে হবে।
প্রয়োজন হলে কর্মীর কাছ থেকেও তথ্য নিতে হবে। কোনো ভুল পাওয়া গেলে সমিতির নিয়ম অনুযায়ী যাচাই ও অনুমোদনের পর সংশোধন করুন।
প্রমাণ ছাড়া হিসাব পরিবর্তন করবেন না।
SomityApp-এর মাধ্যমে সদস্যকে হিসাব দেখতে সহায়তা করুন
আপনার সমিতিতে যদি আধুনিত সমিতি সফটওয়ার থাকে, তবে হিসাবের এই ঝামেলা কখনই হবে না।
SomityApp-এর মাধ্যমে একজন সদস্য খুব সহজেই নিজের মোবাইল থেকে তার হিসাব, সঞ্চয়, ঋণ এবং লেনদেনের বিবরণ দেখতে পারেন।
তার লেনদেন এর সকল বিবরন সে অফিসে না গিয়েই ঘরে বসেই জানতে পারবে।
কিস্তি বা সঞ্চয় দেওয়ার সময় হলে তার কাছে এসএমএস চলে যাবে। সে কত টাকা দিছে কত বাকি আছে।
সদস্যকে স্টেটমেন্ট বুঝিয়ে দিন
শুধু হিসাবের বিবরন হাতে দিলেই কাজ শেষ হয় না। প্রয়োজনে সদস্যকে দেখিয়ে দিন কোন তারিখে কত টাকা জমা হয়েছে,
কত টাকা পরিশোধ করা হয়েছে এবং বর্তমানে কত টাকা বাকি রয়েছে।
কোনো হিসাব সদস্যের হিসাবের সাথে না মিললে উক্ত লেনদেন যাচাই করুন। যাচাই শেষ না হওয়া পর্যন্ত অনুমান করে কোনো তথ্যকে চূড়ান্ত বলে জানাবেন না।
স্টেটমেন্ট দেওয়ার তথ্য সংরক্ষণ করুন
সমিতির নিয়ম অনুযায়ী সদস্যকে স্টেটমেন্ট দেওয়ার তারিখ ও সংশ্লিষ্ট হিসাবের বিবরণ সংরক্ষণ করে রাখতে হবে।
কাগজে বা ডিজিটাল মাধ্যমে স্টেটমেন্ট দিলে খেয়াল সাখতে হবে, সেটি যেন ভুল ব্যক্তির কাছে না যায়।
সমিতির সদস্য নিজের হিসাবের স্টেটমেন্ট চাইলে প্রথমে তাঁর পরিচয় নিশ্চিত করুন, প্রয়োজনীয় সময়সীমা জেনে নিন এবং সঞ্চয় ও ঋণের হিসাব যাচাই করে সহজভাবে বুঝিয়ে দিন।
কেন Somity Keeper ব্যবহার করবেন?
🔹 সহজ ইন্টারফেস – ইউজার-ফ্রেন্ডলি ডিজাইন, কম্পিউটার বা মোবাইল থেকেও ব্যবহার করা যায়।
🔹 নিরাপত্তা ও গোপনীয়তা – অত্যাধুনিক এনক্রিপশন প্রযুক্তি দ্বারা সুরক্ষিত।
🔹 ২৪/৭ সাপোর্ট – যেকোনো সমস্যা বা সাহায্যের জন্য দ্রুত কাস্টমার সাপোর্ট।
ডেমো ও যোগাযোগ
- ডেমো লিংক :- Somity Keeper Demo
- ওয়েবসাইট:- www.somitykeeper.com
- দাম সম্পর্কে জানুনঃhttps://somitykeeper.com/pricing/
- ফেসবুক পেজ:- www.facebook.com
- সফটওয়্যার অর্ডার করতেঃ somitykeeper.com/buy_now/
👉 Somity Keeper Software – সমিতি পরিচালনায় আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করুন!