সমিতির ঋণের হিসাব রাখতে ৭টি বিষয় | SomityApp
সমিতির ঋণের হিসাব রাখা কি মুখের কথা বলুন তো?
কে কত টাকা ঋণ নিলেন, কে কয়টি কিস্তি দিলেন, আর কার কত বকেয়া—সব হিসাব ঠিক রাখা সহজ নয়। খাতার পাতা উল্টাতে উল্টাতে অনেক সময় মাথার ঘামে খাতা ভিজায়।
বিশেষ করে সদস্য সংখ্যা বাড়লে খাতা-কলমে হিসাব রাখা আরও কঠিন হয়ে যায়। একটু ভুল হলেই দেখা দিতে পারে হিসাবের গরমিল।
তাই সমিতির ঋণের হিসাব সঠিক রাখতে শুরু থেকেই গোছানো পদ্ধতি অনুসরণ করা জরুরি।
হিসাব রাখতে যে ৭টি বিষয় জানা জরুরি
১. সদস্যের তথ্য একদম সঠিক ভাবে রাখুন
টাকা দেওয়ার আগে যার নামে লোন দিচ্ছেন। তার সব তথ্য ঠিকঠাক আছে কি না দেখে নিন।
সদস্যের নাম, নম্বর, ফোন নম্বর আর আইডি কার্ডের কাগজগুলো গুছিয়ে রাখবেন। দেখবেন বিপদের দিনে ওই সদস্যকে খুঁজতে আর মাথা খারাপ করতে হচ্ছে না।
২. টাকা দেওয়ার তারিখটা লিখে রাখুন
কাকে কত টাকা দিলেন আর কোন তারিখে দিলেন,
এটা খাতায় বা সিস্টেমে একদম পরিষ্কার করে লিখে রাখবেন। একই মানুষ দুই-তিনবার লোন নিতেই পারে;
তাই প্রতিটার জন্য আলাদা হিসাব রাখা ভালো। নয়তো পুরোনো আর নতুন লোন মিলে সমস্যা তৈরি হতে পারে।
৩. কিস্তির সংখ্যা নিয়ে লুকোচুরি নেই
লোন দেওয়ার সময়ই ফিক্সড করে দিন মোট কয়টা কিস্তি হবে আর প্রতি কিস্তিতে কত করে জমা দিতে হবে। সবচেয়ে জরুরি ব্যাপার হলো, যেদিনই টাকা তুলবেন, সেদিনই সেটা তুলে ফেলা। তাহলে আর বাকি কত আছে তা নিয়ে পেঁচ লাগার সুযোগ থাকে না।
৪. বকেয়া কিস্তি নিয়মিত চেক করে নিন
শুধু লোন দিয়ে বসে থাকলে তো চলবে না। কার কার কিস্তি বকেয়া পড়ল, সেই লিস্টটা নিয়মিত চেক করতে হবে। প্রতি সপ্তাহে বা মাসে এই খোঁজখবরগুলো নিলে সমিতির ক্যাশ বাক্সে টান পড়বে না, আদায়ও দ্রুত হবে।
৫. সুদ আর আসল আলাদা রাখুন
অনেকেই আসল টাকার সঙ্গে সার্ভিস চার্জ বা সুদ এক করে ফেলেন—
এই ভুলটা একদম করবেন না। মূল ঋণের টাকা আর লভ্যাংশের হিসাব সবসময় আলাদা করে রাখবেন।
তাহলে সদস্য যখন হিসাব চাইতে আসবে, আপনিও এক নিশ্বাসে তাকে সব ক্লিয়ার করে দিতে পারবেন।
৬. নিয়মিত রিপোর্ট চেক করুন
সপ্তাহে বা অন্তত মাসে অন্তত একবার পুরো খাতাটা বা রিপোর্টটা একটু পড়ে নেবেন। এই মাসে মোট কত লোন ছাড়লেন, কত কিস্তি আসলো, আর বকেয়াই বা কত—এগুলোর একটা চার্ট চোখের সামনে থাকলে যেকোনো গরমিল শুরুতেই ধরে ফেলতে পারবেন।
৭. এখন তো খাতার যুগ নেই, ডিজিটাল হন
কত দিন আর পুরনো খাতা-খাতা খেলবেন? সমিতি বড় হচ্ছে মানে কাজের চাপও বাড়ছে। এখন তো হাতের মুঠোতেই সব সমাধান। একটা ভালো সমিতি ম্যানেজমেন্ট সফটওয়্যার বা সমিতির হিসাব সফটওয়্যার ব্যবহার করলে লোন, কিস্তি আর বকেয়ার হিসাব নিমেষেই এক ক্লিকে পেয়ে যাবেন।
কেন ডিজিটাল হিসাব জরুরি?
খাতায় লিখে হিসাব রাখতে গেলে ভুল হওয়াটাই স্বাভাবিক। মানুষের মন তো, ভুল হতেই পারে! কিন্তু এই ঝামেলা থেকে মুক্তি পেতে Somity Keeper (সমিতি কিপার) এর মতো নির্ভরযোগ্য সমিতি হিসাব সফটওয়্যার ব্যবহার করতে পারেন। সমিতির সদস্য সামলানো থেকে শুরু করে কিস্তি আদায়—সবকিছু একদম পানির মতো পরিষ্কার ও সহজ করে দেবে এই সফটওয়্যারটি।
Somity Keeper যেভাবে কাজ সহজ করে
এর মাধ্যমে সঞ্চয়, ঋণের কিস্তি এবং সদস্যের তথ্য খুব নিখুঁতভাবে রাখা যায়।
- অটোমেটেড আপডেট: কিস্তি জমা নেওয়ার সাথে সাথেই স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যায়।
- সঠিক রিপোর্ট: মাত্র এক ক্লিকেই মাসিক বা বার্ষিক রিপোর্ট তৈরি করা যায়।
- শতভাগ সিকিউরিটি: খাতা হারানোর ভয় নেই। আপনার সব তথ্য নিরাপদে সুরক্ষিত থাকে।
- সহজ ব্যবহার: যেকোনো সাধারণ স্মার্টফোন বা কম্পিউটার থেকেই এটি সহজে চালানো যায়।
__ ডেমো ও যোগাযোগ
ডেমো লিংক – Somity Keeper ডেমো দেখুন
ওয়েবসাইট – www.somitykeeper.com
দাম সম্পর্কে জানুনঃ https://somitykeeper.com/pricing/
ফেসবুক পেজ – Somity Keeper Facebook
যোগাযোগ – 📞 +8801305486661
সফটওয়্যার অর্ডার করতেঃ https://somitykeeper.com/buy_now/
——————————-
👉 Somity Keeper Software – সমিতি পরিচালনায় আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করুন!