সমিতির মোবাইল অ্যাপ ব্যবহার করতে সদস্যদের যে ৫টি বিষয় জানতে হবে
বর্তমান সময়ে সমবায় সমিতি বা ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও সহজ ও গতিশীল করতে মোবাইল অ্যাপের ব্যবহার দিন দিন বাড়ছে।
তবে অনেক সদস্যই প্রযুক্তির সাথে পুরোপুরি অভ্যস্ত না হওয়ায় অ্যাপ ব্যবহারে কিছুটা দ্বিধায় থাকেন।
সদস্যরা যেন সহজে, নির্ভয়ে এবং সাবলীলভাবে সমিতির মোবাইল অ্যাপ (যেমন: Somity Keeper App) ব্যবহার করতে পারেন,
সেটির জন্য তাদের যে ৫টি বিষয় অবশ্যই জানানো উচিত, তা নিচে তুলে ধরা হলো:
১. নিজের লগইন তথ্য সংগ্রহ করুন
মোবাইল অ্যাপে নিজের হিসাব দেখতে হলে সাধারণত সমিতি থেকে দেওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রয়োজন হয়।
আপনার সমিতির নির্ধারিত পদ্ধতি অনুযায়ী এই তথ্য সংগ্রহ করুন।
অন্য কারও ইউজার আইডি ব্যবহার করবেন না। নিজের লগইন তথ্য অন্যের সঙ্গে শেয়ার করাও উচিত নয়।
লগইন করতে সমস্যা হলে সমিতির অফিস বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করুন
২. নিজ অ্যাকাউন্টের ব্যালেন্স ও হিসাব চেক করা
অ্যাপের ড্যাশবোর্ড থেকে কীভাবে নিজের সঞ্চয়, শেয়ার এবং বর্তমান ঋণের স্থিতি (Balance) দেখতে হয়। তা জেনে নিবেন।
প্রতিবার অফিসে না গিয়ে বা পাসবুক আপডেট না করিয়েই ঘরে বসে নিজের
জমানো টাকার সঠিক হিসাব দেখা সদস্যদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।
৩. কিস্তি পরিশোধ ও লেনদেনের ইতিহাস দেখা
বিগত সময়ে সমিতিতে কত টাকা জমা দেওয়া হয়েছে, কত টাকা সঞ্চয় হয়েছে, কত গুলো কিস্তি পরিশোধ হয়েছে। তার সকল স্টেটমেন্ট কিভাবে দেখতে হয় জেনে নিবেন।
৪. পিন নম্বর ও পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষা
নিজের অ্যাপের গোপন পিন নম্বর বা পাসওয়ার্ড কারো সাথে শেয়ার করা যাবে না এবং লেনদেন শেষে কীভাবে নিরাপদে ‘লগআউট’ (Logout) করতে হয় তা ভালোভাবে বুঝে নিন।
মোবাইল হারিয়ে গেলে বা অন্য কারো হাতে ফোন গেলে যেন কেউ অ্যাকাউন্টের অপব্যবহার করতে না পারে, সে বিষয়ে সচেতন থাকা অত্যন্ত জরুরি।
৫. হিসাবের অমিল দেখলে কী করবেন?
অ্যাপে দেখানো সঞ্চয়, ঋণ বা কিস্তির তথ্যে কোনো অমিল দেখতে পেলে নিজে থেকে হিসাব পরিবর্তন করার চেষ্টা করবেন না।
প্রথমে সংশ্লিষ্ট লেনদেনের তারিখ, টাকার পরিমাণ এবং রসিদ যাচাই করুন। এরপর সমিতির অফিস বা দায়িত্বপ্রাপ্ত কর্মীকে বিষয়টি জানান। প্রয়োজন হলে তাঁরা মূল হিসাবের সঙ্গে তথ্য মিলিয়ে দেখবেন।
এতে ভুল বোঝাবুঝি কমবে এবং হিসাবের সমস্যা সমাধান করা সহজ হবে।
সমিতির মোবাইল অ্যাপ ব্যবহারের সুবিধা
সমিতির মোবাইল অ্যাপ শুধু হিসাব দেখার মাধ্যম নয়; এটি সদস্যদের নিজের লেনদেন সম্পর্কে সচেতন থাকতেও সাহায্য করতে পারে।
তবে সঠিক লগইন তথ্য ব্যবহার, নিয়মিত হিসাব যাচাই এবং অ্যাকাউন্টের নিরাপত্তা বজায় রাখা জরুরি।
নিচে সমিতির মোবাইল অ্যাপ ব্যবহারের প্রধান প্রধান সুবিধাগুলো তুলে ধরা হলো:
- ঘরে বসেই হিসাব দেখা
- রিয়েল-টাইম লেনদেনের হিস্ট্রি ও স্টেটমেন্ট
- সময় ও যাতায়াতের খরচ সাশ্রয়
- শতভাগ স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা
- জরুরি নোটিশ ও আপডেট প্রাপ্তি
- কাগজপত্রের ঝামেলা ও ভুলত্রুটি হ্রাস
কেন Somity Keeper ব্যবহার করবেন?
🔹 সহজ ইন্টারফেস – ইউজার-ফ্রেন্ডলি ডিজাইন, কম্পিউটার বা মোবাইল থেকেও ব্যবহার করা যায়।
🔹 নিরাপত্তা ও গোপনীয়তা – অত্যাধুনিক এনক্রিপশন প্রযুক্তি দ্বারা সুরক্ষিত।
🔹 ২৪/৭ সাপোর্ট – যেকোনো সমস্যা বা সাহায্যের জন্য দ্রুত কাস্টমার সাপোর্ট।
ডেমো ও যোগাযোগ
- ডেমো লিংক :- Somity Keeper Demo
- ওয়েবসাইট:- www.somitykeeper.com
- দাম সম্পর্কে জানুনঃhttps://somitykeeper.com/pricing/
- ফেসবুক পেজ:- www.facebook.com
- সফটওয়্যার অর্ডার করতেঃ somitykeeper.com/buy_now/
👉 Somity Keeper Software – সমিতি পরিচালনায় আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করুন!