হিসাবে গরমিল? সমিতির হিসাব সহজে মেলানোর ৫টি কার্যকর কৌশল
সমবায় সমিতি বা সঞ্চয় ও ঋণদান সংগঠনের হিসাব পরিচালনা করা বেশ দায়িত্বপূর্ণ কাজ।
মাস বা বছর শেষে ক্যাশ খাতার সাথে ব্যাংক ব্যালেন্স মেলে না।
এছাড়া সদস্যদের সঞ্চয় ও ঋণের কিস্তি না মিললে, উদ্যোক্তা বা পরিচালকদের চিন্তার ভাঁজ পড়ে।
সামান্য একটি ভুলেই পুরো হিসাবের খাতা ওলটপালট হয়ে যেতে পারে।
সমিতির হিসাব মেলাতে সমস্যা হওয়ার প্রধান কারণগুলো
হাতে লেখা হিসাবের ভুল
একই লেনদেন একাধিকবার এন্ট্রি
কোনো লেনদেন বাদ পড়ে যাওয়া
কিস্তি আদায় ঠিকভাবে সংরক্ষণ না করা
দৈনিক লেনদেনের তথ্য খুঁজে পেতে সময় লাগা
সমিতির হিসাব সহজে মেলানোর ৫টি কার্যকর কৌশল
-
প্রতিদিনের লেনদেন প্রতিদিনই লিখুন
দিনের লেনদেন জমিয়ে রাখবেন না। একই দিনে আয়, ব্যয়, সঞ্চয়, ঋণ ও কিস্তির তথ্য লিখে ফেলুন।
-
সদস্যভিত্তিক হিসাব আলাদা রাখুন
প্রতিটি সদস্যের সঞ্চয়, ঋণ, কিস্তি ও বকেয়ার তথ্য আলাদাভাবে সংরক্ষণ করলে মাস শেষে হিসাব মিলানো সহজ হয়।
-
দৈনিক ক্যাশ ও লেনদেন মিলিয়ে দেখুন
দিন শেষে মোট আদায় ও খরচ হিসাব করুন। হাতে থাকা নগদ অর্থের সাথে তা মিলিয়ে নিন। ছোট ভুলগুলো বড় হওয়ার আগেই ধরা পড়ে।
-
নিয়মিত রিপোর্ট যাচাই করুন
সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে লেনদেনের রিপোর্ট যাচাই করুন। এতে অমিল কোথায় তৈরি হয়েছে তা দ্রুত ধরা পড়ে।
-
ডিজিটাল হিসাব ব্যবস্থাপনা ব্যবহার করুন
খাতা-কলমের পরিবর্তে ডিজিটাল ব্যবস্থা ব্যবহার করতে পারেন। এতে সদস্য, সঞ্চয়, ঋণ, কিস্তি ও কালেকশনের তথ্য এক জায়গায় থাকে। প্রয়োজনের সময় রিপোর্ট যাচাই করা সহজ হয়।
Somity Keeper কীভাবে সাহায্য করতে পারে?
- সদস্য ব্যবস্থাপনা: সকল সদস্যের ব্যক্তিগত তথ্য, ছবি ও অন্যান্য বিবরণী নিরাপদে সংরক্ষণ করা যায়।
- সঞ্চয় হিসাব: সদস্যদের দৈনিক, সাপ্তাহিক বা মাসিক সঞ্চয়ের হিসাব নির্ভুলভাবে রাখা সম্ভব হয়।
- ঋণ ও কিস্তি ব্যবস্থাপনা: ঋণ প্রদান, কিস্তি আদায় এবং বকেয়ার পরিমাণ নিখুঁতভাবে মনিটরিং করা যায়।
- দৈনিক কালেকশন: প্রতিদিনের মোট সংগ্রহ বা কালেকশনের হিসাব স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
- লেনদেনের হিসাব: আয় ও ব্যয়ের সমস্ত হিসাব ক্যাশ খাতার নিয়মে সুশৃঙ্খলভাবে রেকর্ড করা যায়।
- বিভিন্ন রিপোর্ট: এক ক্লিকেই ক্যাশ রিপোর্ট, লেজার, লাভ-ক্ষতি ও ব্যালেন্স শিট প্রস্তুত করা যায়।
সমিতির হিসাব যত বড় হয়, শুধু খাতা-কলমের ওপর নির্ভর করে সব তথ্য নির্ভুলভাবে পরিচালনা করা তত কঠিন হয়ে পড়ে। তাই হিসাবকে আরও সংগঠিত ও সহজে পরিচালনার জন্য ডিজিটাল ব্যবস্থাপনা ব্যবহার করা যেতে পারে।
Somity Keeper দিয়ে ডিজিটাল হিসাব
সমিতির হিসাব ব্যবস্থাপনা সহজ করার জন্য Somity Keeper একটি ডিজিটাল সমাধান।
এতে সদস্য ব্যবস্থাপনা, জমা, সঞ্চয়, ঋণ, কিস্তি ও প্রতিদিন এর কাজ পরিচালনা করা যায়। পাশাপাশি প্রয়োজনীয় হিসাব ও রিপোর্টও খুব তারাতারি করা সম্ভব ।
ফলে সমিতির গুরুত্বপূর্ণ তথ্য এক জায়গায় রাখা যায়।
ডেমো: Somity Keeper ডেমো দেখুন
ফেসবুক পেজ: Somity Keeper Facebook
যোগাযোগ: +8801305486661
সফটওয়্যার অর্ডার: Somity Keeper অর্ডার করুন